×

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে ৫০০ ভিউ হলে যত আয় হয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

ইউটিউবে ৫০০ ভিউ হলে যত আয় হয়

ছবি: সংগৃহীত

গুগলের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই মাধ্যমে যারা ভিডিও আপলোড করেন তাদের বলা হয় কনটেন্ট ক্রিয়েটর। এই ক্রিয়েটরদের আয়ের সুযোগ দেয় গুগল। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়। তখন ইউটিউব ভিডিওর ভিউ-এর ওপর আয় আসতে শুরু করে। 

অনেকেই জানতে চান ইউটিউবে কত ভিউ হলে কত আয় হয়। এক্ষেত্রে জানুন ইউটিউবে ৫০০ ভিউ হলে কত আয় হয়। এই আয়ের ধারণা পেলো সামগ্রিক আয়ের ধারণাও পাবেন। ইউটিউবে আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন বা গুগল অ্যাডসেন্স। ৫০০ ভিউর মধ্যে কত বিজ্ঞাপন দেখা হয়েছে তার ওপর আয় নির্ভর করে।

মূলত সিপিএম বা কস্ট পার মিনিটের উপরেই উপার্জন আসে। ইউরোপ, আমেরিকার তুলনায় বাংলাদেশে সিপিএম অনেক কম। অর্থাৎ বিদেশি ভিউয়ে আয় বেশি। এছাড়া এই কস্ট অনেক কিছুর ওপরই নির্ভরশীল। টেকনোলজি কিংবা ফিন্যান্স ভিডিওতে এই কস্ট বেশি হয়। ইউটিউবে ভিউয়ের ভিত্তিতে আয়ের পরিমাণ নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর। যেমন:

ভৌগোলিক অবস্থান: ভিন্ন দেশ থেকে ভিউ আসলে আয়ের পরিমাণও আলাদা হয়। উন্নত দেশগুলো থেকে আসা ভিউ সাধারণত বেশি আয়ের সুযোগ দেয়।

বিজ্ঞাপনের ধরন: ভিউয়াররা যদি ভিডিওতে আসা বিজ্ঞাপন দেখেন বা ক্লিক করেন, তাহলে আয় বাড়ে।

বিষয়বস্তু: বিভিন্ন বিষয়ে ভিডিওর জন্য আলাদা সিপিএম রেট থাকে। প্রযুক্তি, ব্যবসা, ফাইন্যান্স বিষয়ের ভিডিও সাধারণত উচ্চ সিপিএম পায়।

মনেটাইজেশন অপশন: শুধুমাত্র ভিউ থেকে নয়, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমেও আয়ের সুযোগ থাকে।

সাধারণভাবে, ৫০০ ভিউ থেকে সরাসরি আয়ের পরিমাণ খুব কম, কারণ সিপিএম সাধারণত প্রতি ১ হাজার ভিউয়ের জন্য হিসাব করা হয়, যা সাধারণত ১ ডলার থেকে ১০ ডলার বা তারও বেশি হতে পারে। নন স্কিপেবল বিজ্ঞাপনে বেশি আয় হয়।

৫০০ ভিউতে ১ ডলার পর্যন্ত সর্বোচ্চ আয় হতে পারে। তবে, এই আয়ের পরিমাণ আরও নির্ভরশীল হবে ইউটিউব চ্যানেলের নীচে থাকা দেশের বাজার এবং ভিডিওর কন্টেন্টের উপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App