×

তথ্যপ্রযুক্তি

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিযোগিতায় নতুন কৌশল নিয়েছে মেটা প্ল্যাটফর্ম। জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে বড় অঙ্কের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুকে, যা ইতোমধ্যে প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

‘কনটেন্ট ফাস্ট ট্র্যাক’ প্রোগ্রামের আওতায় ক্রিয়েটরদের প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) পর্যন্ত দেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মেটার এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ফেসবুক এমন একটি স্কিম চালু করেছে, যেখানে টিকটক বা ইউটিউবের মতো অন্য ভিডিও প্ল্যাটফর্মে ১০ লাখের বেশি ফলোয়ার থাকা ক্রিয়েটররা অংশ নিতে পারবেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে বিভিন্ন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের প্রায় ৩ বিলিয়ন ডলার পরিশোধ করেছে মেটা।

মেটা জানিয়েছে, নতুন ‘কনটেন্ট ফাস্ট ট্র্যাক’ প্রোগ্রামটি মূলত ফেসবুকে নতুন বা দীর্ঘ বিরতির পর ফিরে আসতে চান—এমন প্রতিষ্ঠিত ক্রিয়েটরদের জন্য। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এই সুবিধা পাবেন।

এ প্রোগ্রামে অংশ নিতে হলে আবেদনকারীকে টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রামে অন্তত ১০ লাখ ফলোয়ার থাকার প্রমাণ দিতে হবে এবং প্রতি মাসে কমপক্ষে ১৫টি রিলস বা ছোট ভিডিও পোস্ট করতে হবে।

তবে যেসব ক্রিয়েটরের ফলোয়ার ১০ লাখের কম, তারা মাসে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App