×

তথ্যপ্রযুক্তি

যেভাবে এড়াবেন হোয়াটসঅ্যাপের ‘‌গুড মর্নিং’ মেসেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ০১:৫০ পিএম

যেভাবে এড়াবেন হোয়াটসঅ্যাপের  ‘‌গুড মর্নিং’ মেসেজ
 সকালে উঠে নেট অন করে হোয়াটসঅ্যাপ খোলার সঙ্গে একগাদা মেসেজ। আর তার মধ্যে অধিকাংশই ‘‌গুড মর্নিং’ কিংবা ‘‌সুপ্রভাত’। কখনও আবার ছবি। আর সেটি ডাউনলোড করতেই একই বার্তা। অথচ সেই ছবিতেই ভরে যাচ্ছে গ্যালারি। বর্তমানের ডিজিটাল যুগে কম–বেশি সবাইকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু একটু চেষ্টা করলে সহজেই এই জ্বালাতন থেকে মিলবে মুক্তি। শুধু অবলম্বন করতে হবে কয়েকটি উপায়। কিন্তু‌ কী তা?‌ এই প্রতিবেদনে আমরা সেটাই জেনে নেব:‌ ১.‌  সবার প্রথমে যে কাজটি করা যায় সেটি হল, আপনার হোয়াটসঅ্যাপের‌ ‘‌সেটিংস’ অপশনে গিয়ে ‘‌‌ডেটা এবং স্টোরেজ ইউসেজ’‌ অপশনে যাবেন। তারপর সেখান থেকে ‘‌মিডিয়া অটো ডাউনলোড অপশন’‌–এ যেতে হবে। সেখানে গিয়ে ‘‌হোয়েন কানেকটেড’, ‘‌ওয়াই–ফাই’ এবং ‘‌হোয়াইল রোমিং’‌‌ অপশন তিনটিই ক্লিক করে বন্ধ করে দিন। তাহলেই আর হোয়াটসঅ্যাপে পাঠানো‌ ‘‌গুড মর্নিং’ কিংবা ‘‌সুপ্রভাত’ লেখা ছবি  ডাউনলোড হবে না। ২.‌ এছাড়া ব্যবহার করতে পারেন গুগল ফাইলস গো অ্যাপ। গত বছর ডিসেম্বরে প্রকাশ্যে আসে এই অ্যাপটি।  আর কয়েকদিনের মধ্যেই প্রায় ১০ মিলিয়ন ডাউনলোড করা হয় সেটি। আসলে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের পুরনো মেসেজ ডিলিট করা যায় এই অ্যাপের সাহায্যে। আর এর সাহায্যেই মুছে ফেলতে পারেন সবকিছু। ৩.‌ এছাড়া আপনি ‘‌ব্লু টিক’ অপশনটিও বন্ধ করে রাখতে পারেন। তাহলে বিপরীতের ব্যক্তি বুঝবেন আপনি তাঁর পাঠানো ছবি বা ‌‌ ‘‌গুড মর্নিং’ কিংবা ‘‌সুপ্রভাত’ লেখা মেসেজে উৎসাহী নন, তাহলেই তিনি ধীরে ধীরে এগুলি পাঠানো বন্ধ করে দেবেন। ৪.‌ এছাড়া আপনি ওই ব্যক্তিকে ব্লক না করেও কাজ হাসিল করতে পারেন। তাঁকে সরাসরি বলুন আপনাকে যেন এ ধরনের মেসেজ তিনি যাতে না পাঠান। ৫.‌ কোনও গ্রুপে যদি ‌ ‘‌গুড মর্নিং’ কিংবা ‘‌সুপ্রভাত’ মেসেজ বেশি আসে সেক্ষেত্রে আপনি সেই গ্রুপটিকে ‘‌মিউট’ করে রাখতে পারেন। কিংবা ঘুমোতে যাওয়ার সময় ৮ ঘণ্টার জন্য সেটিকে ‘‌মিউট’ করে রাখতে পারেন। ‌

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App