সংখ্যাদর্শন
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
১,৩২,১৮,০০৪
ভিডিও মুছে ফেলা
নিজেদের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে। গত বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিও-নির্ভর সামাজিক মাধ্যম টিকটক।
