×

মেলা

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম

ছবি: সংগৃহীত

ইসমাইল প্রতিবাদী যুবক। এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার দুহাত কেটে নেয়। সকলে তাকে ব্যঙ্গ করে ‘হাতকাটা ইসমাইল’ বলে ডাকে। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন।

এক সময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই হাত কাটতে দিতে চায় না। মায়ের হাতটাকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে ইসমাইল। শুরু হয় তার মায়ের হাত বাঁচানোর সংগ্রাম।

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘হাত’। ‘হাতকাটা ইসমাইল’র চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম।

নাটকটিতে আরো অভিনয় করেছেন হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। নাটকটি প্রচারিত হবে আজ শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App