×

প্রথম পাতা

ডম্বুর বাঁধ লং মার্চ

পাঁচ দফা দাবি ইনকিলাব মঞ্চের

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 পাঁচ দফা দাবি  ইনকিলাব  মঞ্চের

কাগজ প্রতিবেদক : আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে অভিযোগ করে ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে। ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ী, কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলার দাবি জানিয়ে তারা বলেন, বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ।

ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সম্প্রতি দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অন্তত ৭১ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ভারত সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, বাংলাদেশের বন্যা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি।

লং মার্চে যোগ দিতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গতকাল শাহবাগে জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকে চড়ে লং মার্চ শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সাংবাদিকদের বলেন, আমাদের এই লং মার্চ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। বিবির বাজারে গিয়ে আমরা এর সমাপ্তি টানব। তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব নদী রয়েছে, সেখানে তারা বাঁধ নির্মাণের ফলে আমরা প্রতি বছর চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ছি। এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ভারত। এটা তাদের বন্ধ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে ইনকিলাব মঞ্চ গঠিত। মঞ্চের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করা এবং এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা। আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা তৈরির উদ্যোগ নেয়া। ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকাভিত্তিক পানিবণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা এবং ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

‘পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

চিফ প্রসিকিউটর ‘পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ‘ক’ থেকে ‘চন্দ্রবিন্দু’ লিখতে পারে না

শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় থাকা শিক্ষক ‘ক’ থেকে ‘চন্দ্রবিন্দু’ লিখতে পারে না

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩,  আহত ১৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App