×

প্রথম পাতা

হামের উপসর্গে আরো ৫ শিশুর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ শিশু চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

গতকাল শুক্রবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তাদের মধ্যে ৩০১ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৮১), বরিশাল (১৩৭) ও সিলেট (৮৭)। গত ২৪ ঘণ্টায় হামের ৭৮৪ রোগী হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১০ দিনে অর্থাৎ ১৫ মে থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭২৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৬ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। মোট ১ লাখ ৩ হাজার ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১২ হাজার ৪২৫ জনের হাম শনাক্ত হয়েছে। সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৩ হাজার ৫৪৩ জন ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন রয়েছেন। এই সময়ে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫ হাজার ৯৮৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর লার্ভা ধ্বংসে নতুন ওষুধ আনার উদ্যোগ নেয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

গতকাল দুপুরে মশক নিধনের লক্ষ্যে বনানীতে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ডেঙ্গুর লার্ভা ধ্বংসে নতুন ওষুধ আনার উদ্যোগ নেয়া হচ্ছে। দীর্ঘদিন একই ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে এসেছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও বিভিন্ন সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো ডেঙ্গু মশার প্রজননের অন্যতম হটস্পটে পরিণত হচ্ছে দাবি করে এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ ব্যবস্থায় আজ পরীক্ষা দেবে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

প্রথম ২৪ ঘণ্টা যে কারণে ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App