দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম। এবার ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার(০৩ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেছে। যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্বর্ণের দামের কনো পরিবর্তন না হওয়ায় শনিবারও (০৪ জুলাই) এই একই দামে বিক্রি হবে স্বর্ণ।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এ দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।
