×

প্রথম পাতা

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

বন্যার পানি পুরোপুুরি না নামতেই উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ৫ জেলায় ফের স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমলেও আগামী তিনদিন তা আবার বাড়তে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল আগামী ৫ দিন পর্যন্ত বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহান বলেন, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত) উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি কমেছে। তবে আগামী তিনদিন এসব নদীর পানি বাড়তে পারে। কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার ওসব নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ নদীর পানি সমতল বেড়েছে; যা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে। ফলে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে এসব নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একইসঙ্গে নদীসংলগ্ন নি¤œাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

সিলেট অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। উভয় নদীর পানিই আগামী তিনদিন ফের বাড়তে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি থাকতে পারে স্থিতিশীল।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ফেনী, মুহুরী, গোমতী ও সিলোনিয়া নদীর পানি হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী একদিন বৃদ্ধি এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে বলেও তথ্য দেন তিনি।

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে মোস্তফা কামাল জিহান আরো বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে বর্তমানে উত্তর ওড়িশা

এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App