×

প্রথম পাতা

ছুটির দিনে বৈঠক

এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন ক্রয় কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 এলএনজি কেনার  প্রস্তাব অনুমোদন ক্রয় কমিটির

ছবি: সংগৃহীত

জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

গতকাল ছুটির দিন অর্থাৎ শুক্রবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা।

সভায় জানানো হয়, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১ থেকে ১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার (প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলার)।

এদিকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বৈঠক থেকে প্রত্যাহার করে নেয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App