×

জাতীয়

ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে নতুন যে তথ্য জানালেন জয়সওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে নতুন যে তথ্য জানালেন জয়সওয়াল

ফাইল ছবি

ঢাকার সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। ভারত ও বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

দিল্লিতে নতুন হাই কমিশনার নিয়োগে ভারতের সম্মতি

দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। তার এই নিয়োগে ভারতের আনুষ্ঠানিক সম্মতি মিলছে না বলে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য প্রিন্ট' একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেল।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের আলোচনার এই সময়ে আসাদ আলম সিয়ামকে হাই কমিশনার হিসেবে পাঠানো কি দুই দেশের সম্পর্ক সঠিক পথে ফেরার ইঙ্গিত বহন করে?

উত্তরে রণধীর জয়সোয়াল জানান, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্যেই ভারত সমস্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং এই সম্পর্ককে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী উপায়ে এগিয়ে নিয়ে যেতে চায়।

তারেক রহমানের সম্ভাব্য সফর ও অন্যান্য দ্বিপক্ষীয় প্রসঙ্গ

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরু হয়। নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ জানায়। তবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সেখানে তার রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বর মাসে হতে পারে বলে গণমাধ্যমে খবর আসছে। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরের জন্য তিনটি শর্ত দেওয়ার কথা বলা হয়েছিল। বাংলাদেশ কি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, নাকি শর্তগুলো প্রত্যাহার করে নিয়েছে?

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে এই মুহূর্তে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য পেলে তা পরবর্তীতে জানানো হবে। এছাড়া নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা কোনো প্রতিনিধির সঙ্গেও কোনো বৈঠকের সম্ভাবনা রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবেও তিনি জানান যে এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App