×

প্রথম পাতা

ডেঙ্গুর সংক্রমণ আরো বাড়বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুর সংক্রমণ আরো বাড়বে

ছবি: সংগৃহীত

আগস্ট থেকে ডেঙ্গু পরিস্থিতির যে অবনতি হবে সেই শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। যতই দিন গড়াচ্ছে সেই শঙ্কাই যেন সত্যি হচ্ছে। জরিপের তথ্য-উপাত্তের ভিত্তি করে বিশেষজ্ঞরা সামনে ডেঙ্গুর সংক্রমণ আরো বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চলতি আগস্ট মাসের ২৩ দিনেই। এর আগে সর্বোচ্চ সংখ্যক রোগী ছিল জুলাই মাসে। কিন্তু সেই হিসাবও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণ বলছে, জুলাই মাসে ভর্তি রোগী ছিল ৯ হাজার ২০৬ জন। আর আগস্ট মাসের ২৩ দিনে রোগী ১৩ হাজার ৬১৯ জন। মোট রোগীর ৪৭ দশমিক শূন্য ৭ শতাংশ ভর্তি হয়েছে আগস্টে। আর আগস্ট মাসে আক্রান্তের হার জুলাইয়ের চেয়ে ৪৭ দশমিক ৯৩ শতাংশ বেশি।

কীটতত্ত্ববিদরা বলছেন, সারাদেশে মশা নিধন অভিযান কাক্সিক্ষত মাত্রায় হচ্ছে না। এর ফলে আগামী দুই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বাড়ার ঝুঁকি রয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া এডিস মশার বংশ বাড়ানোর ক্ষেত্রে খুবই অনুকূল। এই মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসেরই বাহক। শীতকালে বৃষ্টিপাত কমে গেলে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করবে। তাই এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এবং নভেম্বরে গিয়ে তা কমতে শুরু করবে। তার মতে, বর্তমান পরিস্থিতিকে আগের বছরগুলোর তুলনায় খুব একটা খারাপ বলা যায় না। এটি অনেকটাই আগের বছরগুলোর ধারায় আছে। তবে আগামী সপ্তাহগুলোয় আক্রান্তের সংখ্যা বাড়লেও তা অস্বাভাবিক পর্যায়ে যাবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ডেঙ্গুর উৎপত্তিস্থল বা ‘হটস্পট’গুলোকে পাড়া-মহল্লা পর্যায়ে চিহ্নিত করে সেখানে দ্রুত মশা নিধনের ব্যবস্থা নিতে হবে। এসব পদক্ষেপের মধ্যে মশা নিধন অভিযান জোরদার করা, সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। জাতীয় পর্যায়ে মশা নিয়ন্ত্রণে উৎস বা উৎপত্তিস্থল ধ্বংস করা এবং মশার লার্ভা ব্যবস্থাপনার ওপর জোর দেন তিনি। বিশেষ করে ডেঙ্গুর হটস্পটগুলোতে স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।

গতকাল রবিবার ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার

সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬১ জন, ৯১ জন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে আর ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হন ১৩৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, খুলনায় ১৫৮ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেট বিভাগে ভর্তি হন ৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৭৯৬ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত রোগটিতে

৮২ জনের মৃত্যু হয়েছে। চলতি আগস্ট মাসে মারা গেছেন ২৮ জন। দেশে ২৮ হাজার ৯২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৬ হাজার ৮৯৭ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

আইফোনের কিস্তি মেটাতে ব্যর্থ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App