×

শেষের পাতা

পল্লবীর কিশোর গ্যাং

ভইরা-দে গ্রুপের আরো ৫ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহা পরান (২৩)। তারা পল্লবীতে সক্রিয় ভইরা-দে গ্রুপের সদস্য। রজ্জব ও মেহেদী এই গ্রুপের নেতা আশিকের সহযোগী হিসেবে পরিচিত। গতকাল সোমবার র‌্যাব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রুপটির সদস্যরা স¤প্রতি নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা আছে। পল্লবী থানার মামলায় আলফাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আর সোহেলের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বলছে, এর আগে ৪ জুলাই ও ১৭ জুন পৃথক অভিযানে একই গ্রুপের পাঁচ সদস্য গ্রেপ্তার হন। তারা হলেন- পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিন। সব মিলিয়ে এ পর্যন্ত এই গ্রুপের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App