×

চট্টগ্রাম

আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে মিলল কিশোরের লাশ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে মিলল কিশোরের লাশ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকার খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লাশটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে।

তবে উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) জানান, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলের হতে পারে।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছেন, আমরাও খবর পেয়েছি সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২২-৯ এস সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ভোরের কাগজকে বলেন, লাশটি ঠিক কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সীমান্ত এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

ঝাঁকি জালের সেই দিন এখন স্মৃতি

সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সক্রিয় ছিনতাইকারি চক্র, আতঙ্কিত যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App