×

শেষের পাতা

হামের উপসর্গে আরো ৩ শিশুর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টার (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ব্যবধানে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা কমেছে । গত ৫ দিন যাবত (২ জুলাই থেকে ৬ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্যই রয়েছে। রবিবার হামের উপসর্গে ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর গতকাল সোমবার মৃতের সংখ্যা ৩ জন বলে জানিয়েছে।

গতকাল সোমবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গতকাল এক অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে এবং আগামী ৭ দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো জানান, রোগীর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র না দেয়ার নির্দেশনা রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচিও সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা সবাই হামে নয়, হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে ১ জন ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে। গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৯৪৭ জন রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে এলেও ভর্তি নেয়া হয়েছে ৮৯০ জনকে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৮ জন, রাজশাহীতে ৪০, সিলেটে ৫৯, চট্টগ্রামে ১৯২, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪৩, খুলনায় ৭৭ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে আছেন ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১ শিশু মারা গেছে। উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; ২৭৯ জন। অন্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৮৯ জন, সিলেটে ৮৬, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে মোট ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হয়েছে। সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর হামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। আর স্বাস্থ্য অধিদপ্তর ২ এপ্রিল থেকে হামের তথ্য গণমাধ্যমে পাঠাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গ নিয়ে বা নিশ্চিত হামে আক্রান্ত ও মৃতের তথ্য প্রকাশ করছে। তবে কোন বয়সের, কোন আর্থসামাজিক শ্রেণির মানুষ তারা, হামে আক্রান্ত হওয়ার কত দিন পর তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগে তাদের কোন ধরনের চিকিৎসা হয়েছিল- তার কোনো তথ্য প্রকাশ করছে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন ডেঙ্গুরোগী। ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, বরিশালে বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন। এই সময়ে ১৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৫৫৪ জন চিকিৎসাধীন আছেন। ৬ হাজার ৫৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিগত বছরগুলোতে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা ছিল উল্লেখযোগ্য। এর আগে ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যু হয় এবং ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন ও মৃত্যুর সংখ্যা ৪১৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ভক্তের মৃত্যুর খবরে অপূর্বর আবেগঘন বার্তা

ব্রাজিল ভক্তের মৃত্যুর খবরে অপূর্বর আবেগঘন বার্তা

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App