×

জাতীয়

রাষ্ট্রপতি-শহিদ মুগ্ধর পরিবারের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

রাষ্ট্রপতি-শহিদ মুগ্ধর পরিবারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা।

বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যগণ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরো পড়ুন: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও সংক্ষিপ্ত হবে

তারা শহিদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

এ সময় সদস্যগণ গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহিদের নাম খচিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যাঁরা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাঁদের আত্মত্যাগ কখনো ভুলবে না।

তিনি অভ্যুত্থানে শহিদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

খুলনায় আজমল হত্যার বিচারের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১১ খাতে এনবিআরের আদেশ জারি

১১ খাতে এনবিআরের আদেশ জারি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App