×

শেষের পাতা

সঞ্চিত টাকা লুটের জন্যই বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সঞ্চিত টাকা লুটের জন্যই বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে খুন

নির্মমভাবে মারধরের শিকার হয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। গত বৃহস্পতিবার রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বাহিনীটির দাবি, বৃদ্ধার কাছে নগদ অর্থ রয়েছে-এ তথ্য আগে থেকেই জানত গ্রেপ্তাররা। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ৫ জনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে বেধড়ক মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের নগদ অর্থ লুটে নেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ৮ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। পরে র‌্যাব-১১-এর একটি দল মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন এলাকা থেকে ইলিয়াস, সাকিব ও বেলাল মিয়াকে গ্রেপ্তার করে। একই সময়ে র‌্যাব-৯-এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে দ্বীন ইসলাম ও রিফাতকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ববি বেগমের কাছে নগদ অর্থ রয়েছে-এ তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে গভীর রাতে হামলা চালিয়ে তাকে মারধর করে নগদ টাকা লুট করে তারা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় পরিণত হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত মামলা রয়েছে ও তারা মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কেনার টাকার প্রয়োজন মেটাতেই তারা এ নৃশংস অপরাধ সংঘটিত করেছে। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও অন্যান্য আলামত যাচাই করে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে তাকেও আইনের আওতায় আনা হবে।

রেলপথে অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে এক প্রশ্নের জবাবে র?্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, রেলপথের নিরাপত্তার দায়িত্ব রেলওয়ে পুলিশের। তারা দায়িত্বশীলভাবে কাজ করছেন। এরপরও কোনো অপরাধের তথ্য র‌্যাবের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেলথ প্রশ্নে স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর দারুণ রসিকতা

হেলথ প্রশ্নে স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর দারুণ রসিকতা

উন্নয়ন-পরিবেশ-মানবকল্যাণ চলবে একই পথে

পরিবেশমন্ত্রী উন্নয়ন-পরিবেশ-মানবকল্যাণ চলবে একই পথে

আর্জেন্টাইন সেই শিশুর বক্তব্য ভাইরাল, গভীরভাবে নাড়া দিলো স্কালোনিকে

আর্জেন্টাইন সেই শিশুর বক্তব্য ভাইরাল, গভীরভাবে নাড়া দিলো স্কালোনিকে

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App