×

শেষের পাতা

১৩ উপজেলায় হাসপাতালের অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ বেডে উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ বেড বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ৮ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি হয়েছে। পরিপত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ বেডে উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ বেডে উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেড বাড়ানো এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয়া হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি বেড রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তি সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেলথ প্রশ্নে স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর দারুণ রসিকতা

হেলথ প্রশ্নে স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর দারুণ রসিকতা

উন্নয়ন-পরিবেশ-মানবকল্যাণ চলবে একই পথে

পরিবেশমন্ত্রী উন্নয়ন-পরিবেশ-মানবকল্যাণ চলবে একই পথে

আর্জেন্টাইন সেই শিশুর বক্তব্য ভাইরাল, গভীরভাবে নাড়া দিলো স্কালোনিকে

আর্জেন্টাইন সেই শিশুর বক্তব্য ভাইরাল, গভীরভাবে নাড়া দিলো স্কালোনিকে

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

শাহজালালের মাজারে দ্বিতীয়বারের মতো খোলা হলো দানবাক্স, চলছে গণনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App