×

শেষের পাতা

বাংলাদেশি শিক্ষার্থী

নেদারল্যান্ডস ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি শিক্ষার্থীদের নেদারল্যান্ডসের ভিসা প্রত্যাখ্যান বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

টম বেরেন্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খলিলুর রহমান এই উদ্বেগ প্রকাশ করলে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় বিশেষভাবে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

গত শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভিসা আবেদন ক্রমবর্ধমান হারে প্রত্যাখ্যানের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে এ সমস্যার সমাধানে ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত বিষয়ও উত্থাপন করে এ-সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে সেগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App