×

শেষের পাতা

প্রাথমিক শিক্ষক নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষক নির্বাচিতদের যোগদান ১ অক্টোবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে জানানো হয়েছে। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান সম্পন্ন করার পর প্রার্থীদের পদায়ন এবং পরবর্তীতে আবশ্যিক পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে গত শনিবার মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রার্থীদের যোগদানের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর নির্ধারণের বিষয়টি আলোচনায় এসেছিল। তখন গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগলেও দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষক পদায়ন নিশ্চিত করতে চায় সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবরকেই যোগদানের চূড়ান্ত দিন হিসেবে নির্ধারণ করা হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে মনোনীত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যোগদান শেষে জেলাভিত্তিক পদায়ন সম্পন্ন করা হবে এবং শিক্ষকদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণে পাঠাবে সরকার।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। পরীক্ষার সব ধাপ পার হলেও যোগদান ঝুলে থাকায় গত এপ্রিলে আন্দোলন কর্মসূচি পালন করেছিলেন নির্বাচিত প্রার্থীরা। পরবর্তীতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত সব দাপ্তরিক কাজ শেষ করে যোগদান ও প্রশিক্ষণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ

‘ছাগলকাণ্ড’ আলোচিত সেই মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

নোয়াখালীতে চরম গ্যাস সংকট, অচল সিএনজি ও বাসাবাড়ির রান্না

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

গ্যাস সংকটে স্থবির চট্টগ্রামের জনজীবন ও শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App