×

শেষের পাতা

পূজা উদযাপন পরিষদ দুর্গাপূজায় প্রতিমা নির্মাণে তিনটি নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণে ৩টি সতর্কতা ও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত ওই নির্দেশনায় সংগঠনের জেলা শাখার প্রতিনিধির কাছে পাঠানো হয়েছে। তাতে আসন্ন শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, সারাদেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে। বিগত শারদীয় দুর্গাপূজায় অসুরের অবয়ব নিয়ে ভুল বোঝাবুঝি ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে বিষয়টি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন দুর্গাপূজার প্রতিমা নির্মাণের বিষয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলোচনা এবং সতর্ক দৃষ্টি

রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্দেশনাবলিতে বলা হয়েছে- শাস্ত্রীয় রূপ অনুসরণ করে দেবী দুর্গা, মহিষাসুর, অসুর এবং অন্যান্য দেব-দেবীর প্রতিমা নির্মাণের ক্ষেত্রে শাস্ত্র ও প্রচলিত শিল্পরীতির আদল যথাযথভাবে অনুসরণ করতে হবে। সমন্বয় সাধনের ক্ষেত্রে প্রতিমার চূড়ান্ত রূপ দানের আগে সংশ্লিষ্ট মণ্ডপ কমিটি এবং জেলা/উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, প্রতিমা নির্মাণে এমন কোনো উপাদান বা অবয়ব ব্যবহার করা যাবে না, যার দ্বারা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়।

নির্দেশনায় শৈল্পিক দক্ষতা ও সৃজনশীলতার প্রতি পূর্ণ আস্থা রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি আয়োজক সবার সার্বিক সহযোগিতাও কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ জীবন

শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ জীবন

ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১২৭৯ মসজিদের মাইক অপসারণ

ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১২৭৯ মসজিদের মাইক অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App