×

শেষের পাতা

এইচএসসি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শুরু

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অতিবৃষ্টির কারণে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত । সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়।

শিক্ষা বোর্ডের সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে। এরপর ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট একই বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকালে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকালে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা নেয়া হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

এছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এই বোর্ডের পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকালের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।

বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে এইচএসসি ও

সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

বিরোধীদলীয় নেতা ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App