×

সরকার

রাজশাহী কলেজ

১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ভোরের কাগজ

রাজশাহী কলেজকে উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক উল্লেখ করে প্রতিষ্ঠানটির ১৫০ বছর পূর্তি ঐক্য ও ঐতিহ্যের উৎসব হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, রাজশাহী কলেজ আমাদের সবার মা, আর এই মায়ের সব সন্তানকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদযাপন করতে হবে।

শুক্রবার রাজধানীর হেয়ার রোডে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ১৫০ বছর উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এই আয়োজন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব।

রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ

মো. মিজানুর রহমান মিনু বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠান বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে। এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সমাদৃত। তাই দেড়শত বর্ষ উদযাপন হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব।

আরও পড়ুন: ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ, আসছে বড় রদবদল

প্রয়োজনে মহাদেশভিত্তিক অ্যালামনাসদের নিয়ে কমিটি করে এই ঐতিহাসিক এই মিলনমেলাকে স্মরণীয় করে রাখতে হবে। কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। দেশ-বিদেশে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী আরও বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ভোরের কাগজ

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, দুদক সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, সাবেক স্বরাষ্ট্র সচিব এস.এম. জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে কলেজের বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App