ডিএমপির অভিযান
২৪ ঘণ্টায় গ্রেপ্তার হলো ৫০৬ জন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১, মিরপুরে ১২০, গুলশানে ৯৩ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি এনা
বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, অভিযানে ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, চোরাই হিসেবে দুই লাখ ৬৭ হাজার টাকা এবং চার ভরি ১৫ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
