×

শেষের পাতা

ফোকলোর গবেষণা আরো প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিনির্ভর করার তাগিদ বক্তাদের

বাংলা একাডেমির প্রশিক্ষণ কর্মশালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি বিষয়ে গবেষণায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি, ফোকলোর গবেষণাকে আরো প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিনির্ভর করার তাগিদ দিয়েছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এই তাগিদ দেন বক্তারা। ‘ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোকলোর উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। দেশের বিভিন্ন অঞ্চলের ফোকলোর গবেষণায় আগ্রহী ৪০ জন গবেষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি বিষয়ে গবেষণায় দক্ষতা বাড়ানো, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সক্ষমতা তৈরি এবং ফোকলোর গবেষণাকে আরো প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিনির্ভর করার ক্ষেত্রে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ড. তপন কুমার বাগচী বলেন, বাংলাদেশের ফোকলোরচর্চার ঐতিহ্য ও বর্তমান প্রবণতার পাশাপাশি ফোকলোর গবেষণায় মাঠসমীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। ড. সাহেদ মন্তাজ

বলেন, ফোকলোর গবেষণায় নতুন প্রজন্মের গবেষকদের আরো সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি সংরক্ষণে ফোকলোরচর্চার গুরুত্ব তুলে ধরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকজ জ্ঞান, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, গান, গল্প, প্রবাদ-প্রবচনসহ লোকসংস্কৃতির বহুমাত্রিক উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী কর্মশালায় ফোকলোরের ধারণা, পরিধি, পরিচিতি ও গুরুত্ব; ফোকলোরচর্চা ও বাংলা একাডেমি; বাংলাদেশের ফোকলোরের রূপ, বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক বৈচিত্র?্য; ফোকলোর গবেষণার পদ্ধতি এবং গবেষণা-প্রবন্ধ রচনার কৌশল বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ড. মুহম্মদ আবদুল জলিল; ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পরিবেশনকলা বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ড. সৈয়দ জামিল আহমদ; বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ; বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক শাহিদা খাতুন এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রশিক্ষণপর্বে ফোকলোর গবেষণার ক্ষেত্রে মাঠসমীক্ষা, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, নৃ-তাত্ত্বিক গবেষণাপদ্ধতি এবং সংগৃহীত উপাত্তের ভিত্তিতে গবেষণা-প্রবন্ধ প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা তাদের দীর্ঘদিনের গবেষণা ও ফোকলোরচর্চার অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারী গবেষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কর্মশালায় অংশ নেয়া গবেষকরা ফোকলোর গবেষণার তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের গবেষণার বিষয় ও অভিজ্ঞতা নিয়ে মতবিনিময়ের সুযোগ পান। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী গবেষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

বিরোধীদলীয় নেতা ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App