×

শেষের পাতা

উত্তরায় ডাকাতি

ব্যবহৃত পালসার মোটারসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রিমান্ডে থাকা এক আসামির দেয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

ডিবি পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে

অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় সেটি ওই গ্যারেজে রাখা ছিল।

ডিবি উত্তরা বিভাগের ডিসি মো. ইলিয়াস কবির বলেন, উত্তরার আলোচিত ডাকাতির ঘটনাটি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি। এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে সাগর বাড়ৈসহ (৪০) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ডাকাতির কিছু টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার সাগর বাড়ৈকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটির সন্ধান মেলে। পরে তার দেয়া তথ্য যাচাই করে নন্দীপাড়ার ওই গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ডাকাতির ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে তদন্তে নতুন তথ্য দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

ছাত্রলীগ নেত্রীর মন্তব্যে কড়া জবাব ছাত্রদল নেত্রীর ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App