ডিএমপির অভিযান
রাজধানীতে ৪৯৮ জন গ্রেপ্তার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনায় ৩৬ জন, লালবাগে ৩১ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন ও ডিএমপির সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন। অভিযানকালে ২টি দেশি পাইপগান, ২টি কার্তুজ, ৪টি চার্জারে মোট ৩৯টি চায়না
রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল কফ সিরাপ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশবিশেষ, ৫টি মুঠোফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, ১টি হাতঘড়ি, ১৫৬টি তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়।
