×

শেষের পাতা

জানাজায় স্লোগান

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল আসামি প্রত্যয়কে রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় ও সন্দিগ্ধ আসামি ছাত্রলীগ নেতা প্রত্যয়ের এই মামলার ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আসামি প্রত্যয় গত বৃহস্পতিবার দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদসংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করেন। এ সময় আসামি তার অপরাপর সহযোগীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আবেদনে আরো বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনায় জড়িত থাকা ছাড়াও ধৃত আসামির কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দেয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন। শুনানিতে প্রত্যয়ের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ এ পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম

তলায় ফুড কোর্টে অভিযান চালিয়ে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগের ৬ জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

ছাত্রলীগ নেত্রীর মন্তব্যে কড়া জবাব ছাত্রদল নেত্রীর ‘এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়’

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App