×

খেলা

ক্লাবের মালিক হতে চান ভিনিসিয়ুস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্লাবের মালিক হতে চান ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র, যিনি মাত্র ২৪ বছর বয়সে নিজের ক্যারিয়ার এখনো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, তিনি কিনা ক্লাবের মালিক হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি, পর্তুগালের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে একটি ক্লাব কেনার বিষয়ে আলোচনা শুরু করেছেন তিনি।

এ বিষয়ে এক সূত্র জানিয়েছে, ভিনিসিয়ুস পর্তুগালে দ্বিতীয় বিভাগের ১৮টি ক্লাবের মধ্যে একটি কিনতে চাইছেন এবং তিনি এই প্রচেষ্টায় একটি বিনিয়োগ প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপে প্রথম এই খবরটি প্রকাশ করেছে।

সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই, এমনকি অবসরের আগেও ক্লাব কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও, যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপ্পে ও এনগোলো কান্তে।

এমবাপ্পে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস।

মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়।

বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়ুস। সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘নাইকি’। বিশ্বের অনেক হাইপ্রোফাইল ফুটবলারদের সঙ্গেই চুক্তি করেছে কোম্পানিটি। ভিনির সঙ্গে নাইকির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

এছাড়া আমেরিকার বিনোদন কোম্পানি ‘রক নেশনের’ প্রতিনিধিত্বও করছেন ভিনিসিয়ুস। ব্রাজিলেও ভিনিসিয়ুসের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে, যার নাম ‘ভিনি জুনিয়র ইনস্টিটিউট’।

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে আজ চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।

আল ইত্তিহাদের এনগোলো কান্তের মালিকানা আছে বেলজিয়ামের তৃতীয় সারির দল রয়্যাল এক্সেলসিওরে। ফ্রান্সের দ্বিতীয় সারির দল কিনে কিলিয়ান এমবাপ্পের মালিকানা ৮০ শতাংশ। গত বছরের জুলাইয়ে মালিকানা কিনেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App