×

যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৩১ এএম

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের ক্রুসহ মোট আটজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল। এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস বলেন, ‘আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি একটি ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে কর্নেল হেইস জানান, নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের সমন্বয়ে গঠিত একটি দল ছিল।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থল থেকে কারও জীবিত উদ্ধার হওয়ার সুযোগ ছিল না।

আরো পড়ুন : তেহরানের ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App