×

যুক্তরাষ্ট্র

বিদেশি দর্শনার্থীদের কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

বিদেশি দর্শনার্থীদের কড়া বার্তা দিলো যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

বিদেশি দর্শনার্থীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থায়নে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

দূতাবাস আরো জানায়, অনভিবাসী ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে নিজের ভ্রমণ ও অবস্থানকালীন সব খরচ নিজে বহন করার মতো পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : জব্দ করা অর্থ দিয়ে ইরানের জন্য গম-ভুট্টা কিনবেন ট্রাম্প

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App