×

ভিডিও

মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে টাইগার রবি’র আর্তনাদ

Icon

মোহাম্মদ রনি খাঁ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পিএম

কানপুর টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন বলে অভিযোগ করেন বাংলাদেশ দলের সমর্থক ‘টাইগার রবি’। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথাও পুলিশকে জানান। তবে প্রত্যক্ষদর্শীরা জানান ভিন্ন কথা, যা নিয়ে দিনব্যাপী চলে নানান ধূম্রজাল। এবার এ ঘটনায় মৃত্যুশয্যায় অসুস্থ মায়ের কসম কেটে মধ্যরাতে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন রবি।

জানা গেছে, কানপুর টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এসময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে রবিকে হাসপাতালে পাঠানো হয়। আহত অবস্থায় তিনি জানান, পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে। এর আগে, চেন্নাই টেস্ট চলাকালীন সময়েও বাংলাদেশের পতাকা ওড়াতে না দেওয়ার অভিযোগ করেছিলেন রবি। 

এদিকে রবির ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে কানপুর পুলিশ। হামলার কথা সত্য নয় উল্লেখ করে কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে। সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে তার গায়ে কেউ হাত দিয়েছে এমন তথ্য পাওয়া যায়নি বলে জানান স্থানীয় পুলিশ। এদিকে, হাসপাতালে নেওয়ার পরই সুস্থ হয়ে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ‘সুপারফ্যান’।

অন্যদিকে এ ঘটনার বিস্তারিত জানিয়ে শুক্রবার মধ্যরাতে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন রবি। সেখানে তিনি দাবি করেছেন, আমার মৃত্যুশয্যার অসুস্থ মায়ের কসম কেটে বলছি, আমি বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নিইনি। আমাকে আঘাত করা হয়েছে, এটাই সত্য। এটাই ঘটেছিল। দুনিয়া উল্টে গেলেও এই সত্যটাকে আমি অস্বীকার করতে পারবো না। কারণ, আমি আমার মায়ের কসম কেটে আপনাদের থেকে যাওয়ার আগে সত্যটা বুক ফুলিয়ে বলে গেলাম।

রবি এ-ও দাবি করেন, ভারতের প্রশাসন ও আমার দেশের সাংবাদিক ভাইদের কাছে আমি হেরে গেছি। ভারতীয় প্রশাসন তাদের দেশের সম্মান বাচাতে ঠিক যেভাবে আমাকে উপস্থাপন করেছে, আমার দেশের সাংবাদিক ভাইরাও আমার কথা না শুনে, সত্যটা না খুঁজেই আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আর হয়তো কখনো টাইগার রবিকে বাঘের বেশে দেখবেন না। আমার সাথে যা হয়েছে, এমনটা আমার শত্রুর সাথেও জীবনে না ঘটুক।

দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে রবি আরো জানান, আমার আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিলাম। আমার আল্লাহ নিশ্চয়ই উপর থেকে দেখেছেন, আজ আমার সঙ্গে কি ঘটেছিল। আমি কোন অন্যায় করিনি। আমি মাইর খেয়েছি, আমি ব্যাথাও পেয়েছি। এবং এখনো অব্দি যা যা বলেছি সব সত্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App