×

ভিডিও

বাংলাদেশিদের ভিসা না দেওয়ায় চরম লোকসানের মুখে ভারত!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

বাংলাদেশি পর্যটকদের অভাবে এরই মধ্যে কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের হোটেল ব্যবসাও। এক সময় সারা বছর ভারতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকতো। কেউ আসতো উন্নত চিকিৎসার জন্য, আবার কেউ আসতো পশ্চিমবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি পর্যটকরা এলেই তাদের ঘুরতে যাওয়ার তালিকায় পছন্দের শীর্ষে থাকে শৈল শহর দার্জিলিং। পূজার মৌসুমে বিভিন্ন দেশ থেকে দার্জিলিংসহ ডুয়ার্স, কালিম্পং, কার্শিয়াংয়ে ঘুরতে আসে পর্যটকরা। বিভিন্ন দেশ থেকে দার্জিলিংয়ে এই সব চত্বরে বেড়াতে আসাদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি পর্যটক।

একসময় পূজায় যে ভিড়টা দার্জিলিংয়ে দেখা যেতো, চলতি বছর সেই ভির কোথায় যেন হারিয়ে গেছে। তাছাড়া সব সময়ই শীতের মৌসুমের শুরুতে বাংলাদেশি পর্যটকরা দার্জিলিং মুখো হয়ে থাকেন। প্রতি বছর এই সময় হাতের মুঠোয় কুয়াশাকে ধরতে দার্জিলিংয়ের পাহাড়ে ভিড় জমান বাংলাদেশের অসংখ্য পর্যটক। দার্জিলিংয়ের পাহাড়ের চূড়ায় বসে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখার ক্ষেত্রে এক অন্য মাত্রা পায়।

সকালে সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা যেন এক সোনায় মোড়ানো পাহাড়। যা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শনার্থীরা। তবে সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ায় বেশ নেতিবাচক সমস্যা দেখা দিয়েছে ভারতে যাওয়ার ভিসা নিয়ে। বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেকটা স্থিতিশীল হলেও ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু করেনি। একমাত্র জরুরি অবস্থাতেই ভারতে আসার ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। ফলে পর্যটন শিল্পে বেশ ভাটা পড়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ট্যুরিজম ব্যবসায়ী মাধব দাস জানান- উত্তরবঙ্গে বেশ কিছু পর্যটন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাধব দাস জানান, গেল দুই মাস ধরে সেভাবে কোনো পর্যটন ব্যবসাই এখানে হচ্ছে না। বর্তমানে বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। কিন্তু বিগত কয়েক বছর আগেও এই সময় আমাদের এজেন্সিতে উপচে পড়া ভিড় থাকতো। এখন আর বাংলাদেশিদের বুকিং সেভাবে আসছে না।

সিকিম লাগোয়া তিস্তা নদীর ধার থেকে ডুয়ার্স এলাকা পর্যন্ত বেশ কিছু ছোট-বড় হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। শীতের প্রাক্কালে এসব অঞ্চলে অনেক বাংলাদেশি নাগরিক ডুয়ার্সের জঙ্গল সাফারি উপভোগ করতে আসেন। কিন্তু চলতি বছরে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা কম থাকায় সেখানকার ছোট-ছোট ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

হোটেল ব্যবসার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন গাড়ি চালকেরাও। দার্জিলিং যাওয়ার জন্য সব পর্যটকদের আসতে হয় নিউ জলপাইগুড়িতে। এরপর সেখান থেকেই গাড়িতে বুকিং দিয়ে যেতে হয় পছন্দের গন্তব্যে। এবার সেই আয় থেকেও বঞ্চিত হচ্ছেন গাড়ি চালকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রতারণা মামলা সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বললেন কিয়ারা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App