×

ভিডিও

ইরান সফরে সৌদির সশস্ত্র বাহিনী প্রধান, কী এমন ঘটনা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:১২ পিএম

কয়েক দশক ধরে ইরান এবং সৌদি আরবের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজ করছে। তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরি সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলা যেতে পারে। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলের মধ্যে এই দুই দেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদানপ্রদান এমন ইঙ্গিত দেয় যে, প্রয়োজনে সম্পর্ক গভীর করতে চায় তারা।

মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ ইরান সফরে গেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াদ আল-রুয়াইলি। সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পরের একটি বিরল উচ্চ পর্যায়ের বৈঠক।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন সৌদি বাহিনীর প্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি ইরানের জেনারেল চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির জন্য আলোচনা করেন। বৈঠকে, রক্ষা কূটনীতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, জেনারেল বাঘেরি সৌদি নৌবাহিনীকে আগামী বছর ইরানি নৌ মহড়ায় অংশগ্রহণকারী বা পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এর আগে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। পেজেশকিয়ান সৌদি যুবরাজ জানান, তিনি ব্যস্ততার কারণে রিয়াদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না। তবে, ইরানের প্রথম উপ-প্রধানমন্ত্রীকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন।

বিশেষজ্ঞরা এই বৈঠকগুলোকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। আল-জাজিরার সঙ্গে আলাপকালে ইরান বিষয়ক বিশেষজ্ঞ তোহিদ আসাদি বলেন, এই সফর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

এদিকে, ইসরায়েলকে অবিলম্বে গাজা ও লেবাননে সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রিয়াদে আয়োজিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি জানান।গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতেই এই সম্মেলনের আয়োজন করা হয় বলা জানা গেছে। এতে মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর নেতারা অংশ নেন।

২০১৬ সালে সৌদির কূটনৈতিক মিশনে হামলা হওয়ার পর ইরান ও সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দুই দেশ দীর্ঘদিন ধরে সিরিয়া ও ইয়েমেনের মতো আঞ্চলিক সংকটে বিপরীত পক্ষে অবস্থান নিয়েছে। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দেশ দুটি সম্পর্ক পুনঃস্থাপনে একমত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App