×

ভিডিও

পরীমণির প্রেমে পড়ার ঘোষণা সত্যি নাকি স্ট্যান্টবাজি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এমনটাই গুঞ্জন হঠাৎ করে। অবশ্য গুঞ্জনের শুরুটা পরীর হাত ধরেই। ১৮ নভেম্বর ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতার লাইন দুটো যেন নিজের জীবনে বাস্তবায়িত করলেন পরীমণি। ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে। সহজ কথা ঠিক ততটা সহজ নয়।’ গত বছর বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। এ বার প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে মধ্যরাতে গাড়ির ভিতরে একটি ভিডিয়ো দিলেন অভিনেত্রী। 

এটি অবশ্য পরীমনির ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়। তিনি শোবিজে বেশ কয়েকবার প্রেম, বিয়ে, এবং বিচ্ছেদের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। সাম্প্রতিক সময়ে, শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন পরী। এখন, নতুন প্রেমের খবরে আবারো আলোচনায় তিনি।

অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরীমনি। এর আগে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির জানালায় আধো আলয় আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’।

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছিলেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছিলেন। কেউ লিখেছিলেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছিলেন সতর্ক। সোমবার রাতে পরীমণি প্রকাশ করেন পুরো ভিডিও। সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরীমণির নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে তামাশা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিলো?’

পরীমনির এই পোস্টের পর ধোঁয়াশা কেটেছে অনুরাগীদের। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, এরপর সত্যি সত্যি প্রেম করলে মানুষ আর বিশ্বাস করবে না।

৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App