×

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:১৪ এএম

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির  আভাস

ছবি: সংগৃহীত

সারাদেশের ১৮টি অঞ্চলের মধ্য দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (৭ মে ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সতর্কবার্তায় বলা হয়েছে, 'রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।' 

আবহাওয়া অফিস বলছে, 'এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।' 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

পুলিশ-র‍্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল

পুলিশ-র‍্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App