দেশের ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সংকেত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ওই অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।
রোববার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ‘ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
