×

আবহাওয়া

দুপুরের মধ্যে দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ এএম

দুপুরের মধ্যে দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত জারি করা আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : ‘আমিই বস’, জি-সেভেন নেতাদের বললেন ট্রাম্প

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App