‘আমিই বস’, জি-সেভেন নেতাদের বললেন ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:২২ এএম
ছবি : সংগৃহীত
জি-সেভেন সম্মেলনের শেষ দিন (১৭ জুন) সকালের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে নিজেকে ‘বস’ বলে উল্লেখ করেছেন। সম্মেলনে নিজের প্রভাবশালী অবস্থানের ইঙ্গিত দিতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।
এবারের জি-সেভেন সম্মেলনে বিশ্বনেতাদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। যদিও সম্মেলনের সভাপতিত্ব করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ট্রাম্পের ‘আমিই বস’ মন্তব্যকে অবশ্য হালকাভাবেই নিয়েছেন মাক্রোঁ। এ সময় তিনি হাস্যরসের সুরে ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনি কেমন আছেন?’ খবর এপি, এএফপি, ডিপিএ, রয়টার্সের।
আরো পড়ুন : ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
এর আগে কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই মাঝপথে ফিরে গিয়েছিলেন ট্রাম্প। তবে এবার তিনি সম্মেলনের পুরো সময় উপস্থিত ছিলেন এবং জোটের যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন।
সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও ট্রাম্প ফ্রান্সে অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট মাক্রোঁর আমন্ত্রণে তিনি ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন।
