×

আবহাওয়া

বৃষ্টির পর ঢাকার বাতাসে উন্নতি, দূষণের শীর্ষে লাহোর

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:২৮ এএম

বৃষ্টির পর ঢাকার বাতাসে উন্নতি, দূষণের শীর্ষে লাহোর

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮৩ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ১৮ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৭৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহরের দূষণ স্কোর ১২২, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালা, ইসরায়েলের জেরুজালেম, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবা, উজবেকিস্তান তাশখন্দ, সৌদি আরবের রাজধানী রিয়াদ, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভারতের কলকাতা, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, চিলির রাজধানী সান্তিয়াগো, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, আফগানিস্তানের রাজধানী কাবুল, চীনের চেংডু।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ মুহূর্তে হালান্ডের ম্যাজিক, বিদায় আইভরি কোস্ট

শেষ মুহূর্তে হালান্ডের ম্যাজিক, বিদায় আইভরি কোস্ট

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীরা

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ঢাবি শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App