×

আবহাওয়া

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের সব বিভাগেই বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় এর তীব্রতা কমতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

প্রধানমন্ত্রী ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App