×

আবহাওয়া

দেশের ১৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

দেশের ১৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

সারাদেশের ১৯ টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, 'রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।'

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

এবার ভিন্ন দাবি চুয়েট ভিসির ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জন নিহত

ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জন নিহত

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানাল বিএনপি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানাল বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App