×

আবহাওয়া

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম

ফের বন্যা নিয়ে দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে উঠতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ধরলা নদীর পানি কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর অববাহিকায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলেও অস্থায়ী জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

বর্তমানে কেবল কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই দিন সিলেট ও রংপুর বিভাগসহ উজান এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় দিনেও রংপুর বিভাগ ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কুশিয়ারা নদীঘেঁষা সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App