×

আবহাওয়া

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কিংবা সামান্য বাড়তে পারে। তবে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ পূর্বাভাস জানান।

মঙ্গলবারের পূর্বাভাস

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার বৃষ্টি বাড়তে পারে

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আবহাওয়া কেমন থাকবে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App