×

আবহাওয়া

দুর্বল হয়ে আসছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

দুর্বল হয়ে আসছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি গত ২৩ সেপ্টেম্বর ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

আরো পড়ুন: ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাষ্ট্রবিরোধী মামলায় ওসি রাকিবুলের রিমান্ড চায় পুলিশ

রাষ্ট্রবিরোধী মামলায় ওসি রাকিবুলের রিমান্ড চায় পুলিশ

প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

রক্তাক্ত রণবীর প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক

সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

২৪ কোটি টাকার প্রকল্প সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App