×

আন্তর্জাতিক

সম্পত্তি নিয়ে বিবাদ: শাশুড়িকে কামড়ালেন পুত্রবধূ! (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১১:২৩ পিএম

https://www.youtube.com/watch?v=1ki7oRedAlQ

কখনো ঘুষি, কখনো থাপ্পর, আবার চুলের মুঠি ধরে টানা। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে চুলোচুলি। আর এইসবই চলছে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে। এমনকি বৃদ্ধা শাশুড়ির কপোলে কামড়েও দিয়েছেন পুত্রবধূ। এমনই এক পারিবারিক কলহের দৃশ্য সয়লাব হয়েছে নেটদুনিয়ায়।

পারিবারিক বিবাদের অনেক ঘটনা প্রায়ই নজরে আসে। কখনও দুই ভাইয়ের ঝামেলা, আবার কখনও মা-বাবার সঙ্গে ছেলেমেয়ের। বাগবিতণ্ডা থেকে গায়ে হাত তুলতেও বাদ রাখেন না অনেকে। কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদের জন্য শাশুড়ি-বৌমার মারামারি দেখেছেন কখনও? শুনতে অদ্ভূত লাগলেও বাস্তবেই যে ঘটেছে এমন ঘটনা। আর সেই দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। খবর এই সময়ের।

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট শহরে। সেখানেই এক পরিবারে সম্পত্তি নিয়ে চলে এই কুরুক্ষেত্র কাণ্ড। আর তারই জেরে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে সৃষ্টি তুমুল ঝামেলা। বাগবিতণ্ডা থেকে যা পৌঁছে যায় হাতাহাতি পর্যন্ত। একে অপরকে কিল, চড়, ঘুষি, চুলের মুঠি ধরে মারা, দুই প্রজন্মের নারীর মধ্যে বাদ যায়নি কোনো কিছুই। এমনকি পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির কপোল কামড়ে দেয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই প্রজন্মের এই দুই নারীর চুলোচুলির সেই দৃশ্য দেখে সবাই বাকরুদ্ধ।

টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, সোফায় বসেছিলেন এক বৃদ্ধা। সামনেই দাঁড়িয়েছিলেন তার পুত্রবধূ। প্রথমে সম্পত্তি নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বচসা বাড়তে বাড়তেই হঠাৎ ওই পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। সে সময় ঘরে উপস্থিত এক ব্যক্তি তাদের থামাতে চেষ্টাও করেন। কিন্তু কে শোনে কার কথা! এমনকি মারামারির সময় ওই পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মুখে কামড়ে দেয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল। যা সম্প্রতি বড় আকার নিয়েছে। কিন্তু বচসা থেকে তা যে রীতিমতো মারামারির আকার নেবে তা ঘূণাক্ষরেও কেউ ভাবতে পারেনি। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এরপর একে অপরের কান ও চুলের মুঠি ধরে মারামারি শুরু করে দেন তারা। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শাশুড়িকে মারধর ও একপর্যায়ে কামড়ে দেয় পুত্রবধূ। এ ঘটনায় পদক্ষেপ নিতে ওই পোস্টে সুরাটের সিপিকেও ট্যাগ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App