×

বিনোদন

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। তাঁর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। নতুন দায়িত্বে যোগ দিতে হলে নিয়োগের শর্ত অনুযায়ী তাঁকে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন শিবা শানু। এ কারণে চলচ্চিত্রে অভিনয়েও কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেতার। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এসব কাজের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন শিবা শানু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গেজেট প্রকাশ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গেজেট প্রকাশ

মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ, কে এই বন্ধু?

মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ, কে এই বন্ধু?

বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App