×

দুর্ঘটনা

পাটুরিয়ায় ফেরিতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

পাটুরিয়ায় ফেরিতে আগুন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ‘কেরামত আলী’ নামে রো রো ফেরির সাইলেন্সার পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নোঙর করা অবস্থায় ফেরিটিতে আগুন লাগার ঘটনাটি ঘটে।

জানা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কেরামত আলী নামে রো রো ফেরি পাটুরিয়ায় নোঙর করে যানবাহন আনলোড করে। পুনরায় দৌলতদিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করার জন্য যানবাহন ও যাত্রী লোড করছিল ফেরি কেরামত আলী।

হঠাৎ করেই ফেরির মাঝখানে থাকা সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়ার পাশাপাশি আগুনে শিখা বেড় হয়। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘাটে অবস্থানকারী মানুষের ডাক-চিৎকারে পাটুরিয়া ফেরিঘাটে ভাসমান ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী যশোর থেকে ঢাকাগামী জাবির সাবেক শিক্ষার্থী বেলাল মাহমুদ বলেন, হঠাৎ ফেরির সাইলেন্সার পাইপ থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখেন অনেকে।

এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অনেকে ভিডিয়ো করে রাখেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা যায়। এতে আতঙ্কের কিছু নেই এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পঞ্চাশ টাকার জন্য কিশোর‌কে পিটিয়ে হত্যা

পঞ্চাশ টাকার জন্য কিশোর‌কে পিটিয়ে হত্যা

তেল না পেয়ে পাম্পের সামনে আগুন, সড়ক অবরোধ

তেল না পেয়ে পাম্পের সামনে আগুন, সড়ক অবরোধ

লেবাননের নাগরিকদের পালানোর কোনো জায়গা নেই: এনআরসি

লেবাননের নাগরিকদের পালানোর কোনো জায়গা নেই: এনআরসি

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আহ্বান চীনের

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আহ্বান চীনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App