×

জাতীয়

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই দেশের কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, তিনি নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী জুন মাসে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App