×

বরিশাল

রাঙ্গাবালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

Icon

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

রাঙ্গাবালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

ছবি : সংগৃহীত

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাব-ডিলার শিরিন শীলার জনতা ট্রেডার্সের সার গোপনে আলমের কীটনাশকের দোকানে মজুত রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ বাধা ও মবের শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরে তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল ও অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা। তাঁদের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

‎ভুক্তভোগী সাংবাদিকরা হলেন গ্রীন টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ প্রিন্স মাহমুদ ও অপর সাংবাদিক আসাদ মিয়া।

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী বড়ইতলা বাজার এলাকায় সাব-ডিলার শিরিন শীলার প্রতিষ্ঠান জনতা ট্রেডার্সের সার গোপনে আলমের একটি কীটনাশকের দোকানে মজুত রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ডিএপি ও টিএসপি সারসহ প্রায় ৮০ বস্তা সার দেখতে পান এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।

‎এ সময় দোকানে আলমকে উপস্থিত না পেয়ে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করেন সাংবাদিকরা। সার মজুতের বিষয়ে জানতে চাইলে আলম জানান, শিরিন শীলা সারগুলো তাঁর দোকানে রেখে গেছেন এবং তিনি বর্তমানে পটুয়াখালীতে রয়েছেন। পরে কথা বলবেন বলেও জানান তিনি। তখন সাংবাদিকরা তাঁকে ঘটনাস্থলে এসে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন।

‎পরবর্তীতে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তার বক্তব্য নেন। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমের বক্তব্য নিতে পুনরায় তাঁর দোকানে যান তাঁরা।

‎সাংবাদিকদের অভিযোগ, এ সময় আলমের উদ্যোগে আগে থেকেই বাদল নেছারসহ একাধিক ব্যক্তিকে জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা দলবদ্ধভাবে সাংবাদিকদের ঘিরে ধরে তর্ক-বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। এতে সাংবাদিকরা মবের মুখে পড়েন। পরে গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন বলে জানান ভুক্তভোগীরা।

‎সাংবাদিকরা আরও জানান, তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর মব সৃষ্টিতে জড়িত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে মিছিল করেন। তাঁদের দাবি, তাঁরা কোনো চাঁদা দাবি করেননি; বরং কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত ও বিক্রির অভিযোগের বিষয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

‎এ ঘটনায় তাঁরা রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। পুরো বিষয়টি উপজেলা প্রশাসনকে শুরু থেকে শেষ পর্যন্ত অবহিত করা হয়েছে সাংবাদিকদের ভাষ্য, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের কাছে ভিডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।

‎এদিকে, সার মজুতের বিষয়ে সংশ্লিষ্ট সাব-ডিলার শিরিন শীলা ও আলমের বক্তব্য এবং তাঁদের কাছে সার মজুতের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চেষ্টা করা হয়েছে। পাওয়া যায়নি, ভুক্তভোগী সাংবাদিকরা সংরক্ষিত ভিডিও রেকর্ডিং, সংশ্লিষ্ট নথি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহে বাধা, দলবদ্ধভাবে ঘিরে ধরে হয়রানি এবং তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App